দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্যের গাড়িবহরসহ ১০ থেকে ১২টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের যানবাহনগুলোতে আঘাত করে। এ সময় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িসহ বহরের গাড়ি, বাস, ইজিবাইক ও মোটরসাইকেল মিলিয়ে ১০ থেকে ১২টি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইলিয়াস ফকিরের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দলীয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
যে আই